ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা
‘ইসলামী শিক্ষা, আলোকিত জীবন’ – এই স্লোগানকে ধারণ করে এবং সমাজকে পবিত্র কুরআনুল কারীমের আলোয় আলোকিত করার প্রত্যাশাকে সামনে রেখে, ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ২০১৯ খ্রীষ্টাব্দে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা পরিচালক ব্রজবাকসা গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী জনাব, রুহুল কুদ্দুস মিন্টু। বর্তমানে তাঁর ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে ৩০ জন ছাত্র অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদে এলাকার বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন